admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২১ ৯:৩১ পূর্বাহ্ণ
তোমার অবাধ্যতায় আর বিস্মিত হই না,
ওটা তোমার অলংকার!
তোমার জীবনের অনাহুত অতিথির মূল্য দিতে পারবে না,
এখন তোমার মনে আতঙ্ক হানা দেয়…..
জীবনযুদ্ধে তুমি বড় একা,চেয়েছিলাম সাথী হ’তে,
হাতে অস্ত্র নিয়ে নয়,বুকভরা ভালবাসা নিয়ে,মায়ের কাছে শেখা…..
তুমি আপন হ’তে পারোনি,আসলে আপন হ’তে চাওনি!
ভালবাসার ঘন মেঘরাশিতে আমি তীরধনুক হাতে কালপূরুষ,আঘাত হানি সুবিধাবাদে!
অন্যায়-অভিযোগের ক্যানভাসে আমি তুলি হাতে সময়ের শিল্পী,আঘাত হানি প্রতিহিংসায়!
মান-অভিমানের টলটলে দীঘিতে আমি বৈঠা হাতে কালের মাঝি,আঘাত হানি অকারণ অভিনয়ের সংলাপে!
তোমার কাছে যাওয়ার ঘনিষ্ঠ বাতাবরণে আমি এক হৃদয় ক্ষিদে নিয়ে কামাগ্নির শিখা,আঘাত হানি এড়িয়ে যাওয়াকে!
আসলে “মনের মানুষ”(♥)খুঁজতেই জানো না…..!
কত ভালবাসা আমার উপোষী রয়ে আছে আজও,
সময় কিংবা পরজন্মের দোহাই আর নয়,
এসো দু’জনে মিলে গলা টিপে ধরি লোকলাজের হাতছানিকে!
ঐ শোনো,মেঘের গুরু গুরু আওয়াজ-
বৃষ্টি আসছে!!