admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
খুঁজে পেলাম তোমায় দেবদারু বনে
বাঁশি নিয়ে মেঠো সুরে তান তোলো।
সুরের মূর্চ্ছনায় ভরে যায় চারিপাশ
পাশে দাঁড়ালে মৃদু হাসি খেলে যায়
তোমার চোখে, মুখে, সারা শরীরে।
হাওয়ার তালে চুল হয় এলোমেলো
আমার হাত দুটি ধরে পাশে বসিয়ে।
ফের মেঠো সুরে ভরাও আমার মন
ধানের শীষে হাওয়া ঢেউ এনে দেয়
প্রান্তরে সবুজ হেসে বলে ভালবাসি ।