admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
মন খারাপের দিনে কাঁধে মাথা রাখার জন্য
একটা তুমি লাগে
বৃষ্টির দিনে হাত ধরে ভেজার জন্য
একটা তুমি লাগে
রিক্সায় হুড খুলে ঘুরে বেরানোর জন্য
একটা তুমি লাগে
সন্ধ্যায় ঝাল ঝাল ফুচকা খাওয়ার জন্য
একটা তুমি লাগে
পূর্নিমা রাতে ভালোবাসার গান গাওয়ার জন্য
একটা তুমি লাগে
পাহাচূডায় দাড়িয়ে কাঁপা কাপা হাতটা ধরার জন্য
একটা তুমি লাগে
সৈকতের অনিন্দ সুন্দর সূর্য্যাস্তটা কিংবা ভোরের লালাভ সূর্দেয্যদয় দেখার জন্য
একটা তুমি লাগে
সকালের মিষ্টিএক কাপ চায়ের জন্য
একটা তুমি লাগে
হঠাৎ কোন সমস্যায় পরলে সমাধান দেয়ার জন্য
একটা তুমি লাগে
বিপদে সাহস দেয়ার জন্য
একটা তুমি লাগে
তুমি কি আমার একটা তুমি হবে????
যে তুমি কে সাথে নিয়ে
অনায়সে একটা শত্বাদী পার করে দেয়ার ইচ্ছা জাগে।