admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
দেহগত বিলীন হয়ে যাওয়া মা’কে আসলে আমি হারাইনি!
অন্তরাত্মার আবেগঘন ক্যানভাসে –
এঁকে রেখেছি!
তবুও হতাশার মাঝদরিয়ায়,
জীবনতরী যখন টলমল করে –
তখন মা’কে খুঁজে বেড়াই!
আসলে খুঁজতে হয়,
সুবিধাবাদের পঙ্কিল স্রোতে –
মা যে প্রেরণার খড়কুটো!
এই আঁকড়েই তো বেঁচে থাকা!