admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
হাত যখন হাতিয়ার থেকে সরে
বই ধরে, যদিও ঊর্ধ্বমুখী
মারবেনা তোমাকে হেলায় ।
অস্ত্রবিরতি ?
নতুন করে বাগিয়ে ধরার আগে
সমিধ খুঁজে নিতে
জ্বালাবার তীব্র তাড়নায় ।
কিংবা অসারতা বোঝার বর্ণপরিচয়
শতাব্দীর যুদ্ধ থেমে যেতে পারে
অস্ত্র তখন প্রত্ন-সামগ্রী
ব্লাড-ব্যাংকে উপচে পড়া
রক্ত , হয়তো !
মানুষের হাতে বই
যে বই ভালোবাসতে শেখায়
নিজে ভালোবাসতে ভালোবাসতে ।