মাহবুবা আখতার,ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
অমিতাভ ফিরতে যখন ইচ্ছে বন্ধু স্মৃতি রেখে কেনো,জীবনের শেষ না দেখেই ফেরা? পুলকিত ‘ইচ্ছে ডানাপাখি’ কায়ক্লেশের দীনতায় মরা জোনাকীর আঁধার মেখে–অনিমেষ চেয়ে থাকে পূর্ণ চাঁদের জোছনার স্নান নিতে!
ছোট্ট জীবন –
ছোট্ট মানুষ –
ছোট্ট প্রত্যাশার প্রার্থনা –
কেঁদে উঠুক-কেঁপে বিসর্জন রাখুক বিশ্বাসের পীঠস্থান!
মান-অভিমানের ভয়ংকর কষ্ট আহুতি রাখুক ভালোবাসার,
ফিরে যাওয়ার বেদনা নয় গো বন্ধু,
খুব আদরে আগলে রেখে কাছে থাকার প্রত্যয়ী আহ্বান!
কতটুকু জীবন বলো?
‘মৃণ্ময়ী’ ফিরবে তোমার পৃথিবীতে,
যখন তোমার পৃথিবীতে ভীষণ খরার মরশুম-জলভরা মেঘে আগুনের প্লাবন!
আমাদের থাকবে খানিক খুনসুটি,খানিক মান-অভিমান,
খানিক প্রেম, খানিক ভালোবাসা!
তুমি হবে ভীষণ-ভীষণ একাকী,ভীষণ নিঃস্ব!
কী অময়িক ব্যর্থতার গ্নানি বলো?
কী নিদারুণ প্রণয়ী শোকের বহর!
কী চমৎকার তোমার দৈন্য হবার অহমিকার কৌশল?
কী অসাধারণ পরাজিত করার ষড়যন্ত্র????
ফিরে গিয়ে ভুলো পথে ঠিকানা বিহীন শাদা মেঘের পানসী
ধরে খুঁজে ফেরা নিদাঘ প্রেম!
যদি শর্ত থাকে নির্ভরতার
যদি স্মৃতিরা ভ্রষ্টাচার বিবাগী হয় ঘর ছেড়ে —
যদি সুখ-সুখ উৎসব বিষণ্নতার রোদে পুড়ে তামাটে হয়,
যদি কুয়াশার মেঘ বৃষ্টির আকাশে ডুব সাঁতার খেলে!
যদি স্বপ্নরা ওলাওঠা রোগে মরে যায় ভীষণ শোকে!
যদি শ্বাস-প্রশ্বাস বিরামহীন কষ্টে যন্ত্রণার হাঁপড়ে দম আটকে যায় ‘মরহুমা’হবে বলে–
মন্দ কি?
নেই কোনো বাকবিতন্ডার ভুল বুঝাবুঝি!
নেই কোনো অভিযোগ,
নেই কোনো কষ্টের আবাহন
থাকবে শুধু অবিচল বিশ্বাস -আস্থা,আরাধনা!
“মৃণ্ময়ী” কষ্ট-পোষা ফেরিওয়ালা, স্বপ্ন পুষে দুঃখের খামারে!
হয়তো কোনো একদিন দেখা হবে ‘অমিতাভ’
অথবা কখনোই না ‘বন্ধু আমার’
১৩ মার্চ ছাব্বিশ
লেখক স্বত্ব
ঠাকুরগাঁও