admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ঈদগাঁও আয়োজন গাছ লাগান,পরিবেশ বাঁচান। একটি হলেও বৃক্ষ রোপন করব জনে জনে,সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এ স্লোগানকে সামনে রেখে সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
১জুলাই সকাল এগারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজের পার্শ্ববর্তী স্থানে নার্সারিতে বিতরন কার্যক্রম চলে। প্রথম পর্যায়ে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর সাং গঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, সাধারন সদস্য মোহাম্মদ ইব্রাহিম।
ইসলামাবাদের নুরুল হক দাখিল মাদ্রাসার পক্ষে চারা গ্রহণ করলেন -শিক্ষক রিয়াজ উদ্দিন ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে দপ্তরী শেখ আহমদ।এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে ঔষধি ও ফলজ গাছের চারা পেয়ে খুশি সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন চারা গ্রহণকারীরা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||