হোম
নির্বাচিত কলাম

এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ছেলের জায়গায় মেয়ে ছবি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ছেলের জায়গায় মেয়ে ছবি - mk news

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ে সকল এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে ভূল হয়েছে ৷ শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের ভূলের মাশুল গুণতে হচ্ছে পরীক্ষার্থীদের। আর এটি সংশোধন করার জন্য প্রত্যেক জনের কাছে সংশোধনী ফি নেওয়া হচ্ছে ২শত টাকা । টাকা না দিলে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

স্কুলে সরেজমিনে গিয়ে ও প্রধান শিক্ষকের দেওয়া তথ্য মতে, এবারে সে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ডে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভূল এসেছে। ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে নাম ছেলের হলেও ব্যবহার করা হয়েছে মেয়ের ছবি। আর অধিকাংশ রেজিস্ট্রেশন কার্ডে নো ইমেজ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার নতুন করে সংশোধনের জন্য বোর্ডে তথ্য পাঠানোর জন্য বলা হয়। আর সংশোধন ফি বাবদ শিক্ষার্থীদের কাছে ২শত করে টাকা চাওয়া হয়।

বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূলের মাশুলে শিক্ষার্থীদের কাছে টাকা চাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তারা। কর্তৃপক্ষের ভূলের মাশুল বহনে নারাজ পরীক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরীক্ষার্থী জুয়েল রানা বলেন, আমার রেজিস্ট্রেশন কার্ডে আমার বান্ধবীর ছবি দেওয়া হয়েছে। ভূল হলো বোর্ড আর শিক্ষা প্রতিষ্ঠানের। এখন আমাদের কাছে সংশোধন ফি চাওয়া হচ্ছে ২ শত টাকা । এটি কেমন ধরনের নিয়ম। তাদের ভূলের মাশুল আমরা কেন গুণব। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ভূল করলেন তারা অথচ আমাদের বলা হচ্ছে টাকা না দিলে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে না ৷ এটা কেমন কথা, আমরা এর সঠিক সমাধান চায়। আমরা কোন ধরনরে টাকা পয়সা দিতে পারবো না।

এ বিষয়ে জানতে চাইলে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বোর্ডে পরীক্ষার্থীদের সকল সঠিক তথ্য পাঠিয়েছি। বোর্ড ভূল করে আমাদের কাছে পাঠিয়েছেন। এবারে পরীক্ষার্থী ১২৪ জন সবার রেজিস্ট্রেশন কার্ড ভূল করেছেন তারা। সে জন্য সংশোধনের জন্য আবার কাগজগুলো পাঠানো হয়েছে। আর বোর্ডে সংশোধনের জন্য দুইশত টাকা করে লাগে। সেটির জন্য পরীক্ষার্থীদের কাছে টাকা চাওয়া হয়। অনেকে দিয়েছে আর অনেকে দেননি ৷ তবে সংশোধনীর নতুন রেজিস্ট্রেশন কার্ডগুলো আমাদের হাতে চলে এসেছে।

প্রতিষ্ঠানের ভূলে শিক্ষার্থীদের সংশোধনী ফি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আলী বলেন, জুয়েল রানা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে মেয়ের ছবি সংশোধনের জন্য ২শত টাকা দিতে হবে বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ্য করেন । এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল সংশোধনী বিষয়ে জানতে চাইলে বালীয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এমন কোন বিষয়ে এখন পর্যন্ত কোন খবর পায়নি। আর এখানে যোগদান করার মাত্র কয়েকদিন হল। তবে দ্রুত খোঁজখবর নিয়ে এটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 24 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক