admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০১৯ ৬:৩৫ পূর্বাহ্ণ
dtv,পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা ভুট্টো জারদারি।
এক বছরে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পাকিস্তানে কী অবদান রেখেছে- এ ব্যাপারে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইমরান খানের সঙ্গে সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফের খুব একটা তফাত নেই। খবর দ্য ডনের।
আসিফা বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাফল্যের চেয়ে ইমরান খানের ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। তার আমলেই মানুষের কথা বলার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতাও হারিয়েছে।
পাকিস্তান পিপলস পার্টির প্রধানের মেয়ে আরও বলেন, ইমরান খান তার নির্বাচনী প্রতিশ্রুতির কিছুই পূরণ করেননি।
এক কোটি নতুন কর্মসংস্থানের কথা বললেও এখন পর্যন্ত একজনের কর্মসংস্থান করতে পারেনি তার সরকার।https://www.facebook.com/D-TV-881207148717249/
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | ||