admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ
সম্পাদকীয়ঃ আসুন মানবতার বিবেককে জাগ্রত করি সম্পাদক মুক্ত কলমঃ এই দুর্যোগ ও মানবতা পৃথিবীতে যত বড় মহামারী আসুক না কেন, সে দেশে অভাব বা দুর্ভিক্ষ আসবেনা যদি সেখানে ত্রাণ সামগ্রী সুষমবন্টন হয় । মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস গুলো যখন ঘুম থেকে উঠে সকালে দরজার বাইরে দেখতে পায় তখন আনন্দে বুক ভরে যায়। সত্য কথা বলতে একটা দেশের শাসক গোষ্ঠী এ রকম বড় মনের হলেই এ রকম হওয়া সম্ভব। এগুলো সেই জাতির পক্ষে সম্ভব যাদের ভেতরে আছে মানবতা, মনুষ্যত্ব, বিবেক, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, আল্লাহ্ পাক বলেছেন আমি কাকে ক্ষমা করবো ও কিভাবে জান্নাতে নিয়ে যাবো তা শুধুই আমি জানি। সারা জীবন ভুল ইবাদত করে জান্নাতের আশা করা ভুল। একমাত্র সহজ উপায় মানুষের কল্যাণ এ নিজেকে সামর্থ্য অনুযায়ী উৎসর্গ করা।
সিঙ্গাপুর সহ পৃথিবীর অনেক দেশ আছে যারা রাতের অন্ধকারে বাসার বারান্দায় অথবা গ্রীলে খাদ্য সামগ্রী ঝুলিয়ে রেখে যায় কেউ জানতেও পারেনা কে বা কাহারা রেখে গেছে । সিঙ্গাপুর সরকার বাংলাদেশী প্রবাসীদের মানবতা দেখিয়ে যা কিছু করে যাচ্ছে তা অকল্পনীয়। যদি সিঙ্গাপুর সরকার কিছুই না করে তাতে কিছুই বলার নাই কারণ সেটা তাদের দায়-দায়ীত্বের মধ্যে পড়েনা। যে যেই কোম্পানিতে চাকুরী করে মাস শেষে বেতন নেয় তাই দায়-দায়ীত্ব নিজের। অথচ সিংগাপুরের পিএম মি. লি সব সময় বিদেশি কর্মীদের খোজ খবর নিয়ে যাচ্ছেন। আরও মজার বিষয় হলো এই যে এপ্রিল মাস লক ডাউনের কারণে যে বিদেশী কর্মীরা রুম থেকে বের হতে পারবে না বা কাজে যেতে পারবে না সেই জন্য প্রত্যেক কর্মীকে মে মাসের প্রথম সপ্তাহে ৭৫০ সিঙ্গাপুর ডলার করে প্রদান করার ঘোষণা দিয়েছেন।
কি সুন্দর মনের মানসিক ও মানবিকতা, সিঙ্গাপুর সরকারের। তারা বলেন যে আমাদের সমাজিক পরিবর্তন করতে বিদেশী কর্মীদের অনেক অবদান রয়েছে, সিঙ্গাপুর সরকারি কর্মচারীরা যে যেখানে যে অবস্থায় কাজ করে সকলে দায়িত্বশীল তারা এটাই মনে করেন সরকার আমাদের বেতন দেয় এই জনগণের টাকায় থেকে অতএব জনগণের সেবা করার আমার কাজ ।
তারা দায়িত্ব কে অবহেলা করে না তারা ফাঁকি-বাজি দেয় না তারা দায়িত্বশীল, তারা মনে প্রানে ভালবাসে তাদের দেশ সিঙ্গাপুরকে ভালোবাসে সকল প্রকার জাতিকে। অথচ লজ্জা জনক হলেও সত্যি যে এই দুর্যোগ মুহুর্ত্বেও সরকারি ত্রান মধ্যবিত্ত ,গরীবদের মাঝে বিলিয়ে না দিয়ে দলীয় লোকজন হরিলুট নিয়ে ব্যস্ত। বাংলাদেশের অনেক জায়গায় বয়জেষ্ঠ্য মানুষদের ত্রান নিতে গেলে মার-ধর করে রক্তাক্ত করার মতো ঘটনার জন্ম দিয়েছে কিছু মানুষরুপি হায়নার দল। আমার ভাবতেই লজ্জা লাগছে আমরা কত নিচে নেমে গেছি। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। তাই আসুন সরকারের ত্রান চুরি না করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসি এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজে ও মানুষকে নিরাপদে রাখি দু-হাত উজাড় করে সহযোগীতার হাত বাড়িয়ে দেই রাস্তার ওই পঙ্গু মানুষটির হক টুকু মেরে/ চুরি করে না খাই এই পবীত্র মাহে রমজানের সন্মানে নিজেকে পরিবর্তন করে নেই । আল্লাহ্ পাক আমাদের ক্ষমা করুন এবং চোর হতে হেফাজত করুন আমিন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||