admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান, ঢাকাঃ আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকালে আশুলিয়া দোসাইদ কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সম্রাট। সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এ সময় সাইদুর রহমান সম্রাট ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে গঠনমূলক বক্তব্য রাখেন এ সময় তিনি জাতির কাছে একটি প্রশ্ন রেখেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীরা এ সময় তিনি আরো বলেন কি অপরাধ করেছিল শেখ রাসেল যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এ সময় মঞ্চে উপস্থিত আশুলিয়া থানা যুবলীগের সহ-সভাপতি হাজী মোশারফ খান বলেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারকে নৃশংসভাবে যে ঘাতকরা হত্যা করেছিল তাদের এ দেশের মাটিতে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক যারা বিদেশে এখনো পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হোক বঙ্গবন্ধুর সাথে আরো যারা ওই দিনের ওই ভয়াল রাত্রিতে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম পারভেজ সাবেক যুগ্ন আহবায়ক ঢাকা জেলা ছাত্রলীগ। আরোও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আল ইমরান সহ-সভাপতি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ ।মোঃ শাহীন চৌধুরী দ্বীপ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ ।মোঃ গিয়াস উদ্দিন মোল্লা সাবেক সহ সভাপতি আশুলিয়া ইউনিয়ন যুবলীগ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে মোঃ ইয়াসিন আরাফাত পাপ্পু সভাপতি আশুলিয়া থানা ছাত্রলী।
বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন তানভীর হোসেন সাধারণ সম্পাদক আশুলিয়া থানা ছাত্রলী। আবির মাহমুদ আকাশের সঞ্চালনায় সোহান মাদবর সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন ছাত্রলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা দোয়া মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চাওয়া হয়।