admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
আল মামুন,বোদা পঞ্চগড় প্রতিনিধি: আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ,অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি”এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে হাসপাতাল চত্তরে প্রদক্ষিণ করে, পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সোহেল, ডাঃ সাদমান সাকিব, ডাঃ মোমেনা বেগম জনি, নার্সিং ইনচার্জ সামসেুন্নেহার,নার্স মুনিরা খাতুন, বিলকিস আক্তার, নাসিমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে নার্সেস এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||