তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্নাকুরী গ্রামে তালদীঘি এলাকার শশধর চন্দ্র বর্মণের ইউক্লিপ্টাস বাগানের উত্তরে একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পরবর্তীতে চিরিরন্দর থানা পুলিশ লাশের পরিচয় সনাক্তকরণের জন্য পার্শ্ববর্তী থানাগুলোতে সংবাদ দেয় যে, থানা কোন নিখোঁজ জিডি হয়েছে কি না সংবাদ দেওয়ার এক পর্যায়ে দিনাজপুর কোতয়ালী থানায় মোঃ হারুনুর রশিদ নামে ব্যক্তি তার ফুপাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিডি করেছেন।
তাদের সংবাদ দিলে তাহারা মৃত্যুদেহ সনাক্তকরে যে ফজলে রাব্বী(৩০), পিতা-মৃত আশরাফুল আলম ঝন্টু, সাং-ছোটগুড়গোলা, প্রাণনাথপুর, ডাকঘর-দিনাজপুর সদর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর পেশায় একজন ইজি বাইক চালক।
এ ঘটনার পরপরেই দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফাত হোসাইনের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আব্দুল হালিম এর সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ চিরিরবন্দর এর নেতৃত্বে ক্রাইম সিন টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডে জরিত ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করা হয়।
আসামী ১। মাসুদ (৩৫), পিতা- বাবুল, সাং-সদর সুইহারী. দিনাজপুর, ২। মোফাজ্জল হোসেন বাবু, পিতা- আফজাল আলী, সাং- বিন্নাকুড়ি কেতা মণ্ডল পাড়া, ৩। মমিনুল ইসলাম (৩২), পিতা- জহুরুল ইসলাম, সাং-দক্ষিণ দগড় বাড়ী (তেলি পাড়া), উভয় থানা চিরিরবন্দর, জেলা- দিনাজপুর। গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে বেটারিসহ অটো উদ্ধার করা হয়।