তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, স্তন ক্যান্সার কমাতে সচেতনা বাড়াতে হবে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ক্যান্সার ভাল হয়। এর জন্য যথা সময়ে চিকিৎসা নিতে হবে ও সচেতনত হতে হবে। দিনাজপুরের ন্যায় সারা দেশে ৫০৩ টি উপজেলায় প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করলে অনেক রোগী ক্যান্সার থেকে মুক্তি পাবে।
এ ব্যাপারে চিকিৎসক, নার্স, টেকনোলজিষ্টসহ সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসতে হবে। পাশাপাশি সামাজিক সমস্যা সব সমাধানে সমাজের সকলকে সম্পৃক্ত করতে হবে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে
অক্টোবর মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির
সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল যৌথভাবে এই অধিবেশনের আয়োজন করে। সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন আরো বলেন,
আগামী ৩/৪ মাসের মধ্যে দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালে
১০ শয্যাবিশিষ্ট কার্যক্রম চালু করা হবে। সুস্থ থাকতে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। আমাদের গতিতে ফিরে যেতে হবে। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রাসেল রাখি, পুলিশ সুপার জেদান আল মুসা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মােহাম্মদ জিয়াউল হক জিয়া।