নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পুটিমারী গ্রামস্থ রফিকুল জোয়ার্দারের আবাদী জমির পূর্ব পার্শ্বে ভাউলার হাট হতে ঠাকুরগাঁওগামী পাকা সড়কের পশ্চিম পার্শ্বে পিছু ধাওয়া ও চ্যালেঞ্জ করা কালীন ঢাকা মেট্রো-ট-১২-৯৬০৫ রেজিষ্ট্রেশন ধারী একটি আইসার ট্রাক এর চালক সবুজ (৩০) পালানোর উদ্দেশ্যে উক্ত স্থানে গাছের সাথে স্বল্প গতিতে আঘাত করে দাড়িয়ে গেলে ট্রাক চালক সবুজকে ট্রাকের কেবিন হতে নামার সময় আটক পূর্বক বিধি মোতাবেক উক্ত ট্রাকের কেবিন, বডি ও ১নং আসামী সবুজ এর দেহ তল্লাশি করে কেবিনের ভিতর ছাই কালো রংয়ের ড্যাশ বোর্ডের গ্লাভ বক্সের ভিতর ও ১নং আসামীর পরিহিত ট্রাউজারের ডান পার্শ্বের পকেট হতে আলামত প্রাপ্ত।
আসামীর নাম ও ঠিকানা: ১। সবুজ (৩০), পিতা- সহিবর রহমান, মাতা- সখিনা খাতুন, সাং-চেংমারী, সম্পদবাড়ী, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও (গ্রেফতার)।
২। কিশন রায় (২৫), পিতা- ছিগেন রায়, সাং- ধর্মগড় ভরনিয়া, থানা- রাণীশংকৈল ও জেলা- ঠাকুরগাঁও (পলাতক) হেলপার, ৩। মাহাবুব হাসান মেহেদী সেলিম (২২), পিতা- আফতাব হোসেন, মাতা-মোছাঃ বিউটি বেগম, সাং- পদমপুর রায়পুর, থানা ও জেলা- ঠাকুরগাঁও (পলাতক) ৪। চামেলী বেগম, স্বামী- হাসান আলী, সাং-দূর্গাপুর, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও, বর্তমান সাং-১৪/৬ ব্যাংক টাউন ২রং রোড, দক্ষিণ রামচন্দ্রপুর, থানা-সাভার, জেলা-ঢাকা (পলাতক)।
জব্দকৃত আলামত: ১নং আসামীর পরিহিত ট্রাউজারের ডান পার্শ্বের পকেট হতে ০৩ (তিন) টি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভিতর প্রতিটিতে ৫০০ (পাঁচশত) পিস করে মোট (৩০৫০০)=১৫০০ (এক হাজার পাঁচশত) পিস এবং কেবিনের ভিতর ছাই কালো রংয়ের ড্যাশ বোর্ডের গ্লাভ বক্সের ভিতর হতে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভিতর ৫০০০ (পাঁচ হাজার) পিস, সর্বমোট (৫০০০+১৫০০) ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) পিস কমলা বর্ণের ট্যাবলেটে প্রতিটি ০১ (শূন্য দশমিক এক) গ্রাম করে সর্বমোট ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম (যা ডিজিটাল স্কেল দ্বারা পরিমাপকৃত) অবৈধ মাদকদ্রব্য মিথাইল অ্যাম্ফিটামিন, যার বাণিজ্যিক নাম ইয়াবা এবং (২) মাদকদ্রব্য ইয়াবা পরিবহনে ব্যবহৃত EICHER Heavy Cargo ট্রাক, যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১২-৯৬০৫, চেসিস নং-MC2H3JRC OUD251575, ইঞ্জিন নং- E423CD UD582713, dii) ট্রাকের চাবি একটি (iv) ১নং আসামীর ড্রাইভিং লাইসেন্স, (V) ফিটনেস সনদ-23951736, (vi) একটি সীমসহ Vivo-Y-21d পুরাতন স্মার্ট ফোন যার IMEI-1-867545085254304/60, IMEI-2-86754508525431 2/60, সীম নম্বর- ০১৩১৮-১৭৪৪৬৭, (vii) বাংলাদেশী মুদ্রা মানের ০৯টি ১০০ টাকার নোট ৯০০ (নয়শত) টাকা।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: একটি মাদক সিন্ডিকেটের বড় চালান ট্রাকযোগে ঢাকার সাভার হতে রাণীশংকৈল/ঠাকুরগাঁও সদরে আসার গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/১০/২০২৬ ইং তারিখ বিভাগীয় মোট ০৭ (সাত) জন স্টাফ এর সহযোগীতায় বিভাগীয় অতিরিক্ত পরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক সকাল- ০৬:৩৫ ঘটিকায় দিনাজপুর মেডিকেল কলেজের সম্মুখে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের গতিরোধক এর সামনে সিগন্যাল দিয়ে একটি হলুদ-নীল রংয়ের ট্রাক গতিরোধ করার চেষ্টা করলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে উক্ত মহাসড়ক দিয়ে দিনাজপুর শহরের দিকে এগুতে থাকলে আমাদের সঙ্গে থাকা ভাড়াকৃত মাইক্রোবাসযোগে উক্ত ট্রাকটির পিছু ধাওয়া করে সেতাবগঞ্জ-পীরগঞ্জ-রাণীশংকৈল-ভাউলারহাট সড়ক ধরে চলতে থাকাকালীন পথিমধ্যে মোবাইলফোনযোগে ৪২ বিজিবি, দিনাজপুর এর সহযোগিতা চাইলে সময়: ০৭.৪৫ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন দিহানগর বিওপি’র সুবেদার সাইফুল ইসলামসহ ০৯ (নয়) জন বিজিবি সদস্য সরকারী পিকআপযোগে আমাদের সাথে উক্ত ট্রাকের পিছু ধাওয়া শুরু করে।
অতঃপর পিছু ধাওয়া ও চ্যালেঞ্জ করা কালীন ঠাকুরগাঁও সদর থানাধীন পুটিমারী গ্রামস্থ জনৈক রফিকুল জোয়ার্দারের আবাদী জমির পূর্ব পার্শ্বে এবং ভাউলার হাট হতে ঠাকুরগাঁওগামী পাকা সড়কের পশ্চিম পার্শ্বে ঢাকা মেট্রো-ট-১২-৯৬০৫ রেজিঃ ধারী উক্ত EICHER Heavy Cargo ট্রাক এর চালক সবুজ (৩০) পালানোর উদ্দেশ্যে উক্ত স্থানে গাছের সাথে স্বল্প গতিতে আঘাত করে ট্রাকটি দাড়িয়ে গেলে ট্রাক চালক সবুজ (৩০) কে ট্রাকের কেবিনের ভিতর হতে নামার সময় ঘেরাও পূর্বক সময়: ০৯.৫৫ ঘটিকায় আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক হারুন আর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। বিষয়টি সহকারী পরিচালক হারুন আর রশিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। নিশ্চিত করেন।