হোম
তথ্য ও প্রযুক্তি

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।

মোক্তারুজামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা WARPO দেশের ১৩ টি জেলায় অ্যাকুইাফার ম্যাপিং ও পানি সংকটাপন্ন এলাকা মূল্যায়ন শীর্ষক সমীক্ষা কার্যক্রম পার্বতী পুর উপজেলায় হল রুমে গত ১৭ অক্টোবর থেকে আজ ১৯ অক্টোবর হতে শেষ হল তিন দিনের কর্মশালা।

জানা গেছে উক্ত কর্মশালা বাস্তবায়নে WARPO, আয়োজনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস পাবলিক ট্রাস্ট, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত। WARPO সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়নে উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলা —দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এর ভূ-গর্ভস্থ পানির বর্তমান মজুদ, ব্যবহার, চাহিদা ও গুণগতমান নিরূপণ করা হবে।

উত্তর-পশ্চিম অঞ্চলে প্রাকৃতিক খাল-বিল ও ভূগর্ভস্থ পানির মজুদ থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ণ ও পুনর্ভরণ ক্ষমতা হ্রাসের কারণে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বছরে গড়ে ০.২৩ থেকে ০.৩৮ মিটার হারে পানির স্তর নিচে নামছে বলে গবেষণায় উঠে এসেছে। এই সমীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং পার্বতীপুরে কৃষক, নারী, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে টেবিল বৈঠক করে তাদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতা নেওয়া হচ্ছে।

এর মাধ্যমে ইউনিয়ন/মৌজা পর্যায়ে পানি সংকটের চিত্র তুলে ধরে ভবিষ্যৎ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করা হবে। WARPO দেশের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার (IWRM) জাতীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে তথ্যভিত্তিক পানি শাসন জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে। প্রকল্পের মাধ্যমে টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণ ও অ্যাকুইফারভিত্তিক মানচিত্র প্রণয়ন করা হবে, যা জাতীয় পানি নীতি ও আইন বাস্তবায়নে কাজে লাগবে। উপজেলার এ কর্মশালার যারা অংশ নেন, এরা হল – আব্দুস সামাদ, আজাদ রহমান, ফাহাদ রহমান, মোছাঃ জুলেখা আক্তার, মাখুন, বাদশা, শফিকুল ইসলাম, স্বাধীন চন্দ্র,জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, নিপেন চন্দ্র, কবির হোসেন,সুমন,আলম নুর আলম, মনিনা, সুরমানা , কাদেশ, প্রীতি প্রারস এবং দুলাদিন্দী প্রমূখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 5 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক