সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হন। আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তিনি রোববার সকালে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে জেলা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় পোরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীকে মনোবল একটুও তলাতে পারে নাই এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরণের কমতি দেখায় নাই।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসাস নেতা ইউনুস শেখ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ হাসান প্রধান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক নেতা এবিএম আখতারুজ্জামান শাহজাহান। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জেলা যুব দলের সদস্য সচিব ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।