মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে গত ৭ সেপ্টেম্বর বেলা ১২ টা ১৫ মিনিটে সরেজমিনে গিয়ে সচিবের কক্ষে তালাবদ্ধ দেখা গেছে। ইউ’পি পরিষদের কম্পিউটার ম্যান জানান সচিব স্যার আসে নাই, তিনি আরও বলেন, গত ৩ ও ৬ সেপ্টেম্বরও আসে নাই। এমন দৃশ্য দেখা গেছে পরিষদে কম্পিউটার ম্যান দুজন আর তফশিলে অফিসে তিন জন ব্যতিত ইউনিয়ন পরিষদ জনশূন্য।
এমন অবস্থার কথা এলাকার একাধিক মানুষ জানান, সেবা নিতে গিয়ে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সচিবের কক্ষ একাধিক দিন তালাবদ্ধ থাকা, অতিরিক্ত ফি আদায় এবং গ্রাম আদালত বন্ধ থাকায় ইউনিয়নবাসীর ক্ষোভ বাড়ছে। জানা গেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সামনে “গ্রাম আদালত” লেখা সাইনবোর্ড থাকলেও ভবনটির চারপাশ জনশূন্য অবস্থায় পড়ে আছে এবং কার্যক্রম নেই। বর্তমানে ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছেন , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রব প্রামানিক। তিনি ০৫-১০-২০২৫ তারিখে এ দায়িত্ব পান। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বা ইউপি সচিবের দায়িত্বে আছেন, মোঃ সোহেল রানা।
তিনি ১৫-০৯-২০২২ তারিখে যোগদান করেন। এছাড়াও ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা আছেন, দফাদার মোঃ আমজাদ হোসেন, মহল্লাদার মোঃ সোহরাফ,মোঃ আলম , মোঃ মাসুদ রানা,আব্দুল লতিফ সরকার, মোঃ আমজাদ, মোঃ তসলিম মোঃ সুলতান, মোঃ রশিদুল ইসলাম ও মোঃ ছাইফুউল ইসলাম প্রমুখ। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী সময়ে চেয়ারম্যান না থাকায় প্রশাসক একাই দুই দায়িত্ব পালন করছেন। ফলে সঠিক নজরদারির অভাবে পরিষদের কার্যক্রম থুবড়ে পড়ার কথা জানান। ঐ ইউনিয়ন পরিষদে গত ৩০ আগষ্ট বেলা ১ টা ১৫ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়েও সচিবের কক্ষ তালাবদ্ধ। নাগরিকরা জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সার্টিফিকেটের জন্য এসে বারবার ফিরে যাচ্ছেন। মোবাইলে যোগাযোগ করলে “আসছি, বসেন, ডিসি অফিসে কাজ আছে বলে দিনের পর দিন ঘোরানো হচ্ছে বলে ভুক্তোভুগীরা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাম পুলিশ সদস্য বলেন, এই পরিষদ এখন স্বয়ং আল্লাহই চালায়। অতিরিক্ত ফি ও হয়রানির অভিযোগ তুলেন সচিবের বিরুদ্ধে। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন সহ সব ধরনের সেবায় অতিরিক্ত ফি আদায় করার কথাও জানান। আরও বলেন, একই কাজে বারবার আসতে হয় পরিষদে এতে আমরা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছি। জনশূন্য গ্রাম আদালত
ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ। এতে স্থানীয় বিরোধ নিষ্পত্তি হচ্ছে না। ইউনিয়নের তথ্য অবস্থান অনুসারে এটি রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এটির আয়তন: ৬৫.২৩ বর্গ কিলোমিটার, গ্রাম: ২১টি, মৌজা: ৭টি। প্রধান মৌজা: বড় চণ্ডিপুর, বড় হরিপুর, ছোট হরিপুর, জাহানাবাদ, কালিকাবাড়ী, উত্তর শালন্দার, দক্ষিণ শালন্দার। জনসংখ্যা প্রায় ৩৩ ০৫১ জনের উর্ধে। ইউনিয়নের সেবা অনুযায়ী
ডিজিটাল সেন্টারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার সেবা নাগরিকগণ পাবার কথা কিন্তু সেটি না পেয়ে অনিয়ম ও দূর্নীতির আখড়ায় পরিনত করায় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান।
এ বিষয়ে ইউপি সচিব মোঃ সোহেল রানার নিকট গত ৩০ আগষ্ট এবং ৭ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ গিয়ে তাকে অনুউপস্থিত দেখা গেছে। সেকারণে তার সাক্ষাৎ নেয়া সম্ভব হয়নি। এছাড়াও তার মোবাইল নম্বর 01739800769 ও 01733300369 তে একাধিক বার রিং করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, আমি এ বিষয়ে আপনার কাছে এইমাত্র জানতে পারলাম। তবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি না থাকায় এমন অবস্থার কথাও জানান। তিনি এ্যঁও বলেন আপনার কাছে যেহেতু জানলাম তবে বিষয়টি আমি দেখছি বলে জানান।