হোম
আইন-বিচার

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে আম ব্যবসায়ীদের সড়ক অবরোধ।

এনামুল হক,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নোচনাহার মোড়ে দোকানপাট বন্ধ রেখে প্রায় এক ঘণ্টা নওগাঁ-সারাইগাছি আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।

পরে নোচনাহার বাজারে সংবাদ সম্মেলন করে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা বলেন, নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎদার সমিতির উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পাওনা টাকা নিয়ে সৃষ্ট একটি বিরোধের আপস-মীমাংসা করা হয়।

সালিশে আশরাফ আলী উপস্থিত প্রায় শতাধিক মানুষের সামনে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেন এবং তা পরিশোধের অঙ্গীকার করেন। জামানত হিসেবে তিনি সমিতির কাছে স্বাক্ষরিত দুটি ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্প দেন।

ব্যবসায়ীদের অভিযোগ,পরবর্তীতে ওই চেককে কেন্দ্র করে সালিশে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। তাদের দাবি, স্থানীয়ভাবে মীমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে মামলা দায়ের করে ব্যবসায়ী ও সালিশে থাকা ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।

মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্থানীয়ভাবে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতাও কামনা করেন তারা।ব্যবসায়ী নেতারা বলেন, দ্রুত মামলাটি প্রত্যাহার করে সমস্যার সমাধান না হলে নোচনাহার বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নোচনাহার বাজার বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সুমন, উপদেষ্টা আব্দুল মান্নানসহ দুই সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার।
আইন-বিচার 13 minutes আগে

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে আম ব্যবসায়ীদের সড়ক অবরোধ।
আইন-বিচার 2 hours আগে

মধ্যনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায়
অপরাধ 6 hours আগে

চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।
আন্তর্জাতিক 6 hours আগে

পঞ্চগড়ে পরকিয়ার জেরে স্বামীর মৃত্যু স্ত্রী গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

পার্বতীপুর ল্যাম্পে সেবার পরিধি বাড়ছে,পুরাতন ভবন ভেঙে,নতুন নির্মাণের প্রস্তুতি।
রংপুর 12 hours আগে

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 2 days আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক