পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতার শীর্ষক প্রতিপাদ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (ইছামতি) হলরুমে উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর ফিরোজ হোসেন খান, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার জাহান গুলশান আরা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রযুক্তির যুগে শিক্ষার প্রসার ও জনগণের মধ্যে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।