জান্নাতুল ফেরদৌসী বর্ষা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
ভালোবাসার দামে
বেঁচি ভালোবাসা
পূরণ করবে যে
মনের আশা?
আছো কি কেউ
কিনবে ভালোবাসা?
আমি সকাল থেকে থাকি
বসে ভালোবাসার
ঝুলি নিয়ে আর
ঘুরি সারাবেলা।
আমি ভালোবাসার ফেরিওয়ালা
যেখানে নেই কোনো
হেলাফেলা আর অবহেলা
ভালোবাসা বেচবো আমি
যেখানে নেই কোনো ছলাকলা
আমি ভালোবাসার ফেরিওয়ালা।