হোম
আইন-বিচার

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর একটি টিমের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। মাদক উদ্ধারের নামে এক নারী পোশাক শ্রমিকের বাসায় তল্লাশি চালিয়ে মাদক না পেয়েও তাকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা ঘুষ আদায় এবং তল্লাশির পর স্বর্ণালংকার ও মোবাইল ফোন উধাও হওয়ার ঘটনার পর এবার ফাঁস হয়েছে একই ডিবি টিমের সদস্য এএসআই হাসানের হোয়াটসঅ্যাপ চ্যাটের কয়েকটি স্ক্রিনশট।

প্রতিবেদকের হাতে আসা এসব স্ক্রিনশটে বিভিন্ন মোবাইল নম্বর, বিকাশ-নগদ-রকেট এজেন্টের তথ্য এবং বিভিন্ন অঙ্কের টাকা লেনদেনের হিসাব আদান-প্রদানের তথ্য দেখা গেছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের জন্য গঠিত ঢাকা জেলা উত্তর ডিবির এসআই নাফিউল ইসলামের নেতৃত্বাধীন টিমের বিরুদ্ধেই উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। ডিবির একটি সূত্রে জানা গেছে, টিমটিতে এএসআই হাসান, এএসআই আব্দুস সালাম, কনস্টেবল মো. আইয়ুব আলী, মো. আমিনুল ও মো. মাহাবুব সদস্য হিসেবে রয়েছেন।

গত, ২০ জুলাই রাতে আশুলিয়ায় পোশাক শ্রমিক রুমা আক্তার বন্যার বাসায় ডিবি পরিচয়ে তল্লাশি চালিয়ে মাদক না পেলেও তাকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে ১৫ হাজার টাকা নেওয়ার পর চলে যায় তারা। ডিবি সদস্যরা চলে যাওয়ার পর তিনি ঘরে থাকা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও একটি বাটন মোবাইল ফোন খুঁজে পাননি। এ ঘটনায় ঢাকা জেলা ডিবি কার্যালয়ে অভিযোগ দিয়েছেন ওই নারী পোশাক শ্রমিক।

এ ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে এএসআই হাসানের হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে টাকা লেনদেনের কয়েকটি স্ক্রিনশট, যা এসআই নাফিউল ইসলামের নেতৃত্বাধীন এই বিশেষ অভিযান টিমকে নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

প্রতিবেদকের হাতে আসা হোয়াটসঅ্যাপ চ্যাটে, যা Asi Hasan Saver Db নামে সংরক্ষিত, বিভিন্ন সময়ে একাধিক মোবাইল নম্বর পাঠানো হয়েছে। কিছু নম্বরের পাশে বিকাশ এজেন্ট নগদ এজেন্ট,রকেট এজেন্ট এবং বিকাশ পার্সোনাল’-এর মতো লেখা রয়েছে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট থেকে দেখা যায়, ধারাবাহিকভাবে ১৯ হাজার, ১০ হাজার, ৪ হাজার, ৩০ হাজার, ৩০ হাজার, ১০ হাজার, ৩০ হাজার, ১৯ হাজার ও ২৯ হাজার ৫০০ টাকার বিভিন্ন অঙ্কের হিসাব পাঠানো হয়েছে, যেখানে মোট টাকার হিসাবও উল্লেখ রয়েছে। অন্য একটি স্ক্রিনশটে ৬৬৬/৩০,০০০ এবং ৫০২/২৭,০০০ ধরনের হিসাব দেখা যায়।

হোয়াটসঅ্যাপ চ্যাটের বিভিন্ন অঙ্কের টাকার হিসাব আদান-প্রদানের বিষয়ে জানতে এএসআই হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, “এগুলো আমার না, ভাই। আমি কয়েক মাস হলো এখানে এসেছি। আপনারা এগুলো ভালোভাবে যাচাই-বাছাই করেন। কেউ হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, “ডিবি পুলিশের কোনো সদস্য এ ধরনের কর্মকাণ্ড করে থাকলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক