হোম
রংপুর

পঞ্চগড়ে জামায়াত আমির বলেছেন ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্ছিত করা হয়েছে।

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্ছিত করা হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে শুধু পঞ্চগড় নয় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। চুরি করতে দেওয়া হবে না। নদীগুলো খুন করা হয়েছে। আমাদের জোট ক্ষমতায় গেলে শুধু নদী নয় উত্তরাঞ্চলের মানুষের জীবন প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত বিশাল এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। এর আগে তিনি হেলিককপ্টার যোগে পঞ্চগড় স্টেডিয়ামে এসে নামেন। এই জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি।

ড. শফিকুর রহমান বলেছেন, দশ দলের সমন্বয়কে আপনারা ভোট দিন, আমাদের পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবনে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে ইনশাআল্লাহ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে না। আমার কাছে কোন কার্ড নেই। আপনাদের ভালোবাসার কার্ড চাই।

ড. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর, এই এলাকা পিছিয়ে থাকার কোন প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে, পিছনে রাখা হয়েছে।

শুধু পঞ্চগড়ে নয়, বাংলাদেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ড. শফিকুর রহমান বলেন, চুরি করে যে লক্ষ-কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া আমরা বের করে আনব ইনশাআল্লাহ। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি আজকের জনসভায় শহিদ পরিবারের সদস্যরা রয়েছেন, ২৪-এর জুলাই যোদ্ধা, ৭১-এর বীরেরা রয়েছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আমাদেরকে সন্মান করবো। দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে, আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ।

জনসভায় জামায়াত আমির বলেন, দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না। জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে রয়েছে। জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে। প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে, তার কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

জনসভায় মঞ্চে থাকা জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির। এ সময় তিনি পঞ্চগড়-১ আসনে জোটের প্রার্থী এনসিপির সারজিস আলমকে শাপলা কলি ও পঞ্চগড় -২ আসনের জোটের প্রার্থী জামায়াতের সফিউল আলম সুফিকে দাঁড়িপাল্লা প্র্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দিয়ে শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

ভোট ডাকাতদের কারণে বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এবং দেশের মানুষ নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না উল্লেখ করে জনসভায় শফিকুর রহমান বলেন, আর এই দেশে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে।

জামায়াত আমির বলেন, যারা নিজেদের দলের লোকদের চাঁদাবাজি, দখল–বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা থেকে বিরত রাখতে পারবে, তারাই জনগণকে আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্নই দেখাক, জাতি তাদের মতলব বুঝতে পারবে।শফিকুর রহমান আরও বলেন, ১০-দলীয় সমঝোতার জোটকে বিজয়ী করার মানে আধিপত্যবাদ, চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিবাদ, ব্যাংক ডাকাত, মা-বোনদের ইজ্জতের ওপরে যারা হাত দেয়, তাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট যুবকদের দক্ষ করে তোলা হবে।

ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এমন বাংলাদেশ গড়তে ১০ দলের প্রতীকের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে গণভোটে হ্যাঁ এবং প্রতীকে হ্যাঁ দিতে হবে।জামায়াত আমির বলেন, জামায়াত নারীদের সম্মানের জায়গায় রাখতে চায়। কর্মক্ষেত্রে তারা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে তাদের চলাফেরায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করছে জামায়াত।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। পঞ্চগড়-১ আসনের জোটের প্রার্থী এনপসিপির সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতে প্রার্থী সফিউল আলম সুফি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন, জোটের শরিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের নেতারা বক্তব্য দেন।নামাজের পর দিনাজপুর এবং বিকেলে ঠাকুরগাও ও সন্ধায় রংপুরে ১০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 14 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 1 day আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক