হোম
অপরাধ

জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহত।

মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

জমি দখলকে কেন্দ্র করে গাইবান্ধায় দিনে দুপুরে প্রকাশ্যে উভয় পক্ষের সংঘর্ষে দুইজন যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে মোট ৩৭ জনকে আসামি করা হলেও প্রতিবন্ধী যুবক ও ঘটনার সময় ঘটনাস্থলে না থাকা এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রকে আসামি করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার শাপলা মেইল এলাকায় দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০) গাইবান্ধা পৌরসভার মহুরি পাড়া এলাকার ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। অপর আহত গোলাম হাফিজ (২৫) সদর উপজেলার সুখনগর নারায়ণপুট (বটতলা) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি মাথা ও হাতে গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোশাররফ গং ও একই এলাকার বাবু গংদের মধ্যে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জমিতে ঘর নির্মাণ ও ভাঙচুরকে কেন্দ্র করে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবু গংদের হামলায় রুবেল মিয়ার কব্জি বিচ্ছিন্ন হয়। পাল্টা হামলায় মোশাররফ গংদের ধারালো অস্ত্রের আঘাতে গোলাম হাফিজ গুরুতর আহত হন।

আহত রুবেল মিয়াকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়।

অপর আহত গোলাম হাফিজকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এতে তিনি পুনরায় গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর মতিউর রহমান ও আছমা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় উভয় পক্ষের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়।

এদিকে মামলার আসামি তালিকায় একজন প্রতিবন্ধী যুবক মাহাবুব ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকা এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

মতিউর রহমানের দায়ের করা মামলায় ইতোমধ্যে সদর থানা পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে আছমা বেগমের দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন,জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার দিন তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে যদি কোনো নির্দোষ ব্যক্তির নাম উঠে আসে, তাহলে তদন্ত প্রতিবেদনে তা বাদ দেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 13 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক