হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।

মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল
পীরগঞ্জ ঠাকুরগাঁও বয়সের কাঁটা ৬৫ ছুঁয়েছে। জীবনের অনেকটা সময় পার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। কৃষি আর সংসারের ঘানি টানতে টানতে নিজের শরীরের খবর নেওয়ার সময় হয়ে ওঠেনি খুব একটা।

তবে এবার আর অবহেলা নয়, প্রথমবারের মতো নিজের শরীরে নীরব ঘাতক ‘ডায়াবেটিস রোগ’ বাসা বেঁধেছে কি না, তা জানতে ছুটে এসেছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আজিজুল হক। সোমবার (১৭ নভেম্বর) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে দেখা মেলে আজিজুল হকের। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে সেখানে তখন চলছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।

সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। শুধু আজিজুল হক নন, তাঁর মতো উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বয়স্ক নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। সবার উদ্দেশ্য একটাই—বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
আজিজুল হক বলেন, বয়স তো কম হলো না, কিন্তু এর আগে কোনোদিন ডায়াবেটিস মাপাইনি। শুনলাম এখানে বিনে পয়সায় পরীক্ষা হচ্ছে, তাই আসলাম। শরীরটা ভালো আছে কি না, তা জানা দরকার।

গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্য সচেতনতার অভাব এবং অনেক ক্ষেত্রে অর্থের সংকটে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এমন বাস্তবতায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় দুইশত মানুষ সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই আয়োজন। আজিজুল হকের মতো যারা জীবনে প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেলেন, তাদের স্বতস্ফূর্ত উপস্থিতিই এই উদ্যোগের সার্থকতা প্রমাণ করে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন।

এ সময় উপজেলা বিএনপি ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 14 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 15 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক