আল-মামুন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জালাসি দারুল উলুম মাদ্রাসারাসা ও মেডিক্যাল মোর থেকে ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শেরে-বাংলা চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটির শেরে-বাংলা চত্বরে এসে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আব্দুল হাই, সেক্রেটারি ক্বারী মোঃ আব্দুল্লাহ্ ও শ্রমীক আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামরুল হাসান প্রধান। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন, সহ জেলার ইসলামি আন্দোলন এবং জামায়াতে ইসলামির জেলা নেতৃবৃন্দ।
ইসলামি আন্দোলন ও জামায়াতে ইসলামির দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||