মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হাজারো নেতাকর্মী আজ ৫ আগষ্ট বিকেল ৩ টায় বিএনপি জায়ামাত আলাদা আলাদা ভাবে সারাদেশের ন্যায় আওয়ামী ফ্যাসবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উল্লাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ৫ আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে ফ্যাসিবাদ হাসিনার পতনের বর্ষপূর্তিতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ বিজয় মিছিলে অংশ নেয় এবং শহরের বিভিন্ন সড়কে র্যালী, প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া করেন। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র সভাপতি মোঃ আতিয়ার রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল আহম্মেদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেছুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে পার্বতীপুর বাসর্টামিনালে উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের বাংলাদেশ জমায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জমায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য মো: মজুরুল কাদের বাবু। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: আবু সায়েম শাহ, পৌর আমীর খন্দকার মো: আশরাফুল ইসলাম প্রমুখ।