রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে সাভারের আশুলিয়ায় বিএনপির ‘নারকীয় জুলাই’ শীর্ষক জনসভা শুরু হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে লাশের সঙ্গে যে বর্বরতা ও নির্মমতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে । ফ্যাসিবাদী অপশক্তি রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁৎ পেতে রয়েছে। এজন্য সবাইকে বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিনি।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫মিনিটে আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে এ জনসভা শুরু হয়। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক দেওয়া হয়। শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দিচ্ছেন।
জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। জনসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাভার, আশুলিয়া, ধামরাই, কেরাণীগঞ্জ, গাজীপুর অঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। দুপুর গড়াতেই বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে।নেতাকর্মীরা হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত হয়ন। পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেন।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়,সাভার আশুলিয়া ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন,সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা হাজী মোহাম্মদ কফির উদ্দিন সাভার পৌর বিএনপির সভাপতি মাইনুল ইসলাম বিল্টুসহ সাভার, ধামরাই,গাজীপুরের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।