হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী শেষে দিনজাপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নেতৃবৃন্দ।

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইকৃত ১৭৭২টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওকরণের নির্দেশনা প্রদান প্রসঙ্গে স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হয়ে আসছে। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়সমূহ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয় সমূহ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহকে সরকারের বিশেষ কাঠামোতে নিয়ে আসার জন্য ২০০৯ ও ২০১৯ সালে বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই অন্তে ১৭৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ ও গ এই তিন শ্রেণিতে বিভক্ত করে “ক” ভুক্ত বিদ্যালয়গুলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন কার্যক্রম শুরু করে যা অত্যন্ত ধীর গতির এবং অনেক সময় ক্ষেপন করা হয়েছে।

ফলে সারাদেশে ৬৩ হাজার শিক্ষক ও কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা চরমভাবে বৈষম্যের স্বীকার হয়েছি স্বৈরাচার সরকারের মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির কারণে। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরেই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত হবে।

আমাদের দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা না খেয়ে থাকবে এবং প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরেই এই বিদ্যালয়গুলো সফলতার পূর্ণতা অর্জন করবে।স্মারকলিপিতে আরও বলা হয়, চূড়ান্ত যাচাই-বাছাইকৃত ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও এর নির্দেশনা প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি আতাউর রহমান সবুজ এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা ইয়াকুব আলী এর সঞ্চালনায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ, সাধারন সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, মুখ্য সমন্বয়ক গাওসুল আযম শিমু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ এনামুল হক, শরিফুল ইসলাম স্বাধীন, শ্যামল কুমার প্রমুখ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক