হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ে সাকোয়ায় ছাত্রদল-ছাত্রদলের নেতার ওপর হামলায় ৪ বহিষ্কার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টায় সাকোয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, প্রয়াত সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে ঘিরে ধরে কয়েকজন স্থানীয় ছাত্রদল নেতা এলোপাতাড়ি মারধর করেন।

হামলার একটি ১৩ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিয়াজের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়, তাকে মাথায় আঘাত করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চার নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন—

জীবন সরকার (সদস্য সচিব, বোদা উপজেলা ছাত্রদল)। নাজমুল ইমন (সভাপতি, বোদা পৌর ছাত্রদল)।আশিক (আহ্বায়ক, সাকোয়া ইউনিয়ন ছাত্রদল)। জসিম ইসলাম (যুগ্ম আহ্বায়ক, সাকোয়া ইউনিয়ন ছাত্রদল)।

আহত মাসুদ রানা রিয়াজ বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পঞ্চগড়-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় আছেন।

রিয়াজ বলেন,“মাথায় গুরুতর আঘাত পেয়েছি, এখন দিনাজপুর মেডিক্যালে চিকিৎসা নিচ্ছি। কেন্দ্রীয় বিএনপি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে, কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সাংগঠনিক ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে” বিষয়টি রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হবে।”

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন “ওনার (রিয়াজ) আগমন সম্পর্কে আমাদের পূর্বে জানানো হয়নি। কী ঘটেছিল, সে বিষয়ে এখনও আমি বিস্তারিত জানি না।”

দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদলের এই দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় হলেও, মাঠপর্যায়ে বিরোধ ও সহিংস রাজনীতির পুনরাবৃত্তি দলীয় ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। তদন্ত ও জবাবদিহিতাই হতে পারে ভবিষ্যতের প্রতিরোধ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »