admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
সানিয়াদ হোসেন সাঈদী,জেলা প্রতিনিধি: পরিবেশবাদী স্বেচ্ছাসেবী যুব সংগঠন গ্রীণ ভয়েস দেশের পরিবেশ সুরক্ষায় নিয়মিত নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করতে, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটিতে মোঃ রয়েল রানাকে আহ্বায়ক এবং মোঃ সাহেদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী তিন (৩) মাসের জন্য এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাহাবুদ্দিন ও মোঃ মোমিনুর রহমান। এবং সদস্য পদে রয়েছেন উজ্জ্বল, সানিয়াদ, সাব্বির, জীবন ও শমসের আলী বাবু।
নতুন কমিটির নেতৃবৃন্দ মুক্তকলম প্রতিনিধিকে জানান, “হরিপুর উপজেলার ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। পরিবেশ রক্ষায় আমরা সবাই এক হয়ে কাজ করবো। আমাদের হাত ধরেই সবুজের সমারোহ ছড়িয়ে পড়বে হরিপুরের পথে-প্রান্তরে। তারা আরও বলেন, “শব্দদূষণ, মাদক ও পরিবেশদূষণের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবো। প্রত্যেকে সচেতন পরিবেশকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবো।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||