হোম
নির্বাচিত কলাম

নীলফামারীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

নুরুজ্জামান সরকার রাসেল, নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা কর্মী সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সকালে নীলফামারী জেলা শহরের পৌরসভা মাঠে এ কর্মী সম্মেলন হয়। এখানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ৫ আগস্ট যখন পরিবর্তন আসলো আপনাদের সাথে সাথে সারা দেশবাসীকে অনুরোধ করলাম আল্লাহতালার এই নিয়ামতের কদর করুন শান্ত থাকুন ধৈর্য ধরুন। কোন প্রতিশোধ নেবেন না যদি কিছু করতে হয় আইনের আশ্রয় নিন। আইন কেউ হাতে তুলে নিবেন না।

আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে পাষাণ হতে পারে৷ তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীদের আমরা ভালবাসবো। তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো। সুতরাং আমরা প্রতিবেশীকে ডিস্টার্ব করা পছন্দ করি না। তিনি আরও বলেন, আমাদের অঙ্গীকার এই সমাজের প্রতি,আমরা কথা দিচ্ছি আমরা কোন অপরাধ করব না। আমরা কোন ধরনের দুর্নীতি লুণ্ঠন করব না। এবং কাউকে দুর্নীতি লুণ্ঠন করতে দেব না। আমরা নিজেরা ঘুষ খাই না ঘুষ খেতেও দেবো না। আদালতে অফিসে বিভিন্ন জায়গায়, সরকারি স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থায় জনগণ সেবা পাওয়ার জন্য যাবে। সেখানে কোন লাল ফিতার দৌঁরাত্ব দেখানো হবে না।

২০০১ থেকে ২০০৬ সাল বাংলাদেশ জামায়াতে ইসলামের তৎকালীন আমীর হযরত মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আশরাফ মাহবুব মুজাহিদ তারা পাঁচ বছর পর্যায়ক্রমে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী তাদের দুই হাতের চার আঙ্গুল সম্পূর্ণ ২০ আঙ্গুল পরিচ্ছন্ন ছিল। তারা নিজেরা দুর্নীতি করেননি এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেয়নি।বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম তিনি বলেন, “বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করার জন্য ছাত্র-জনতার বিপ্লব হয়েছে। সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন।

সংস্কার ছাড়া নির্বাচন হলে অতীতের মতো আশঙ্কা রয়েছে। সরকার দ্রুত সংস্কার করে সুন্দর নির্বাচন উপহার দেবে। বিগত সাড়ে পনের বছর কেউ ভোট দিতে পারেননি। এখন ভোট দেয়ার সুযোগ এসেছে। তিনি কর্মীদের আত্মগঠন করার আহবান জানান। সেই সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান। আরও বক্তৃতা দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল। আমন্ত্রিত অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের সম্মেলনে আরও বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রটারী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাজমুল হাসান । অনুষ্ঠানে দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 2 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 3 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক