admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
ভোরের স্নিগ্ধ আলোয় যদি কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয় !
ঘুমন্ত মন তাই জেগেছে,একা আমি রাস্তায় হাঁটি,স্মৃতি গুলো উঁকি দেয় !
কখনো ভাবিনি দূর-দূরান্তে থাকবো আমি !
সারা জীবন কাজের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে উঠি ,খুনসুটি,দুষ্টামি,খেয়ালি মন কোথায় যেন হারিয়ে যাই !
সেই ছোট্ট বেলার দুষ্টামি,খুনসুটি ও লুকোচুরি হটাৎ কানে এসে আওয়াজ তোলে,কানামাছি কানামাছি খেলতে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা !
শীতের ঠান্ডা হিমেল বাতাসে,সন্ধ্যায় বেলা হারিকেনের আলোতে ছোট্ট ঘরে বই নিয়ে পড়তে বসা,নিত্যদিনের রুটিন !
শীতের প্রভাতে শিউলি ফুলের মৌ মৌ সুবাসে উঠানটা সিন্গ্ধ আলোতে জেগে উঠতো !
কেরাম খেলা নিয়ে জমতো আড্ডা !
হেমন্তে সোনালী রোদ মেখে উঠানে বসে মিষ্টি খই বা মুড়ি খেতে খেতে গল্পে মেতে উঠা,শিশির ভেজা সকালে লজ্জাবতি গাছ পা দিয়ে ছুঁয়ে দিয়ে খেলা করার মাঝে আনন্দ লুকিয়ে থাকতো ! লজ্জাবতি গাছের নুয়ে যাবার দৃশ্য দুচোখ দিয়ে উপভোগ করা !
হেমন্তে প্রভাতে নানা রকম পিঠার স্বাদ ,ভুলবার নই !
চড়ুইবাতি খেলা ও পুতুল বানানো,আহা কি চমৎকার ছিল !
আসবে কি ফিরে !
সেই সব খুঁনসুটি ,ছোট্টবেলার লুকোচুরি খেলা !
এখন মাথার উপরে মেঘলা আকাশ !
পায়ের নিচে বরফে ঢেকে যাওয়া পিছলা মাটি !
জানিনা কোনোদিন,আসবে কি
ফিরে !
হারানো শৈশবের খুঁনসুটি গুলো !
এখনো ও খুঁজি !
স্মৃতি গুলো উঁকি দেয়,
বিমূর্ত সন্ধ্যায় গৌধুলিতে !
খুনসুটি খুনসুটি !
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||