admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশে নিবন্ধন পেলো এবি পার্টি নামের নতুন দল যাদের প্রতীক ঈগল এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এবি পার্টির পূর্ণরূপ আমার বাংলাদেশ পার্টি।তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের তথ্য জানিয়ে বুধবার কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দলটির জন্য ঈগল প্রতীক নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪৫ এ। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ টি দল অংশ নেয়।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়ে ছিলো। তবে ২০১৪ সালের নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করে এবং সেবার মাত্র বারটি দল নির্বাচনে অংশ নিয়েছিলো।