admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
সেবারও মেলা বসেছিল, শুনেছি তুমি এসেছিলেবা রবার এদিকে ওদিকে কিছু যেন খুঁজে ফিরছিলে হয়েছো বয়সের ভারে নতজানু, তবুও তোমার মনে যেন সে,,,,,ই পুরনো আবেশ
তোমার চাহনির সতেজতা যেন আজও
কৃষ্ণের প্রেমের লীলা বহন করে চলেছে
আর মোদের কৈশোরের বৃন্দাবন?
আজও সাজে ঝুমকো লতায় আর
নানান রঙ্গের বাহারি ফুলে ফুলে
কি কিনলে সেবার পূজোর মেলাতে?
সেবারও কি ওরা সবাই এসেছিল?
সন্ধ্যা ঘনিয়ে আসে একদিকে হতো প্রতিমা বিসর্জন
অন্য দিকে মেলায় আগতদের আনন্দ কে কি নেবে
কিন্তু তোমার দুটি আঁখি অপলক তাকিয়ে পথপানে
এই বুঝি সে এলো…………
শুনেছি সুনিলের কাছে, তুমি ফি-বছর মেলায় আস।
মেলার আনন্দ ছাপিয়ে তোমার অশ্রুবারী পারনি সম্বরণ করতে,তা নীরবেই ঝড়ে গেছে।
কষ্ট হয়…. যদি পাখি হতাম
আকাশের উঁচুতে উঠে ভর করতাম পাখির ডানায়
আর পূজোর ছলে ডালা সাজিয়ে হাস্য বদনে
বসে যেতাম মেলার একধারে কাঞ্চনের বালিতে
তোমার পূজো করতে হাস্যোজ্জল নয়নে
নীরবে চলত মন দেয়া নেয়ার পসরা, কেউ বুঝত না!
যদিওবা চকিতে কেউ তাকাত, ততক্ষণই আমি
পাখির ডানায় ভর করে দূর গগনে উড়ে যেতাম
আর তুমি? হতবাক!
নির্বাক নয়নে তাকিয়ে মনে মনে বলছ
ফিরে এসো বৃন্দা! ফিরে এসো……
অবচেতন মনেই বলে ফেলবে
আবার কবে দেখা হবে বৃন্দা, এই মিলন মেলার ঘাটে?
তিন সত্যি, আমি আসব কোন এক পূজোর মেলাতে!
দেখা হবে কোনো এক পৌষের পিঠা উৎসবে
কোনো এক বৈশাখী মেলাতে দেখা হবে।
দেখা হবেই কোনো এক দিওয়ালীতে,
না হয় দেখা হবে বৃন্দাবনের সূর্য রথে।
দেখা হবে, যমুনা যখন উজান যাবে কালো জলে!
কোনো এক তীথিতে দেখা হবেই,
দেখা হবে, শিরিশের পাতা যখন নুপুরের ছন্দ তুলে
ঝুমুর ঝুমুর তালে নৃত্যরত, ঠিকই
দেখা হবে কোনো এক শিরিশের ছায়।।