হোম
নির্বাচিত কলাম

তাহিরপুরে দুপুর গড়ালেও খোলা হয়নি স্কুল সাংবাদিকদের গালিগালাজ 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মে, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-সুনামগঞ্জের তাহিরপুরে সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরজা খুলেনি কোন শিক্ষক । অসহায়ের মতো শিক্ষকদের আসার অপেক্ষায় বসে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক হারুনুর রশিদ সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় ছাত্র-ছাত্রীদের বসে থাকতে দেখা যায়। এসময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামে এক সাংবাদিক নিজের ফেইসবুকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। লাইভে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। ছাত্র-ছাত্রীরা লাইভে এসে জানায়, শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেননা। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকরা) কেউয়েই আসেননি এখন পর্যন্ত।

এবিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, আমি আজকে আগামী পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একিভূত ট্রেনিংয়ে আছি। গত কাল আমার ট্রেনিংয়ের বিষয়টি আমার বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে অবগত করেছি। আমার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিন জনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায়না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ হর হামেশাই পাই।

সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার কালবেলাকে জানায়, আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি। এবিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে কালবেলার সাংবাদিক পরিচয় দিয়ে কল দিলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারেকাছে পেলে সাংবাদিককে মারারও হুমকি দেন।

এবিষয়ে জানতে চেয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালিগালাজ করে থাকলে তার কঠিন বিচার করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 7 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 7 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 7 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক