admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
আল মামুন,বোদা পঞ্চগড়, প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় অংশগ্রহণ করায় বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার(০২ মে) এবং শুক্রবার (০৩ মে) রাতে দলটির পাওয়া একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।এর আগে গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর চিঠিতে স্বাক্ষর করেন।
নির্বাচনে অংশগ্রহণকারী তিন প্রার্থী হলেন- বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নির্বাচনে অংশগ্রহণকারী আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী এ্যাড,হাবিব আল-আমিন ফেরদৌস।
এবং পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলার সদস্য সচিব ও বোদা উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম।
অপরজন একই উপজেলার বড়শী ইউনিয়নের বিএনপির সদস্য ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন।নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণের পরেও দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এহেন মনোবৃত্তি দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।