কবিতা : কত কথা ছিল আমাদের
এম চৌধুরী
বিকেলের ছোঁয়ায়, সন্ধ্যার ব্যঞ্জনা নিয়ে
সেই সব স্মৃতিময় দেখা, ছোঁয়া-
কত মান-অভিমান আমাদের।
যদি কখনো আবার দেখা হয় তোমার সাথে–
তখন হয়তো বিরহী আমি তৃষ্ণার্ত চোখ নিয়ে বলব, বহু বহু বছর গেছে কেটে ফানুশের মত
ধূসর হয়েছে এ জীবনের সব রঙ।
যদি কখনো দেখা হয়
কথা হয় পরবাসী সময়ে শেষ বিকেলের গোধূলিলগ্নে,
নদীর হৃদয় জুড়ে তখন সন্ধ্যার আবীর।