হোম
নির্বাচিত কলাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮ টি প্রধান শিক্ষকের পদ শূন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টর: বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দির্ঘদিন ধরে এই বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষকের পদ শূন্য অবস্থায় আছে। ওই ৩৮ টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালোনো হচ্ছে শিক্ষা কার্যক্রম। আর সহকারি শিক্ষকের পদ শুন্য আছে ৩৯ টি । ৯৮ প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৪৭জন দপ্তরি কর্মরত আছেন। বাকী দপ্তরির পদ শুন্য। ফলে প্রশাসনিক কার্যক্রম সহ শিক্ষার্থীদের পড়াশুনা বিঘিœত হচ্ছে। দেখা দিচ্ছে নানা জটিলতা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলায় মোট ৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৮ টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ দির্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের শূন্য পদ গুলি হলো, উপজেলার ছাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঢেকড়া সরকারি প্রাথমিক, মালসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয, দত্তবাড়িয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নশরৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলুধঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিলচ শিববাাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতুয়া-সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় , তারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেনলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনইর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নশরৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডুমুরিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,তিলচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি।

এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম। এ ছাড়াও এই উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ৩৯টি সহকারী শিক্ষকের পদও শূন্য আছে। এ ছাড়া আদমদীঘি উপজেলার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির পদও শূণ্য আছে। এ ছাড়া প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করছেন কয়েকজন।

উপজেলার কয়েকজন অভিভাবক বলেন.ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা প্রায় দিনই উপজেলা সদরে যান দাপ্তরিক কাজ সারতে। এতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বিঘিœত হচ্ছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহেদুর রহমান বলেন, উপজেলার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরনের জন্য আমরা বিভিন্ন প্রচেষ্ঠা চালিয়েছি। অচিরেই এই সকল প্রধান শিক্ষকের শূন্য পদ পূরনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রহিম প্রধান গণমাধ্যম কর্মীদের জানান, যে সকল বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে সে সব বিদ্যালয়ের তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ, করা হয়েছে।

বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাভেদ আখতার এ বিষয়ে জানান, অচিরেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক পদে যাবেন, তখন এই সমস্যাটি আশা করছি থাকবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক