admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
হানিফুল আলী স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে হল প্রশাসন। অভিযানকালে বিভিন্ন রুম থেকে পাওয়া গেছে বিপুল মাদক। মাদক অভিযানের পাশাপাশি অবৈধভাবে দখলকৃত রুমে সিলগালাও করেছে হল প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, সৈয়দ নজরুল ইসলাম হলের ৩০২, ৩০৪, ৩০৯, ৪০১ ও ৪০৫নং রুম অবৈধভাবে দখল করে রাখায় দখলকারীদের বের করে রুম সিলগালা করা হয়। নজরুল হল পরিদর্শন প্রসঙ্গে সৈয়দ নজরুল ইসলাম হলের সহকারী প্রভোস্ট রুবেল খান বলেন, হলে মাদক ও অবৈধ রুম দখল নিয়ে অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এতে ৩০৯ ও ৫০৫ নং রুমে বিপুল মাদক উদ্ধারসহ অবৈধভাবে দখল করা রুম সিলগালা করা হয়। এ ছাড়াও হলের শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হল প্রদর্শন নিয়ে হল প্রশাসনের পক্ষ থেকে ড. মোঃ সাইদুজ্জামান বলেন, মূলত দুটি উদ্দেশে হল পরিদর্শনে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্রদের হলে অবস্থান এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগের সাপেক্ষে হলে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করতে। সৈয়দ নজরুল ইসলাম হলের দুটি রুমে মাদক প্রাপ্তির ঘটনায় রুম সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ক্যাম্পাস প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। হলে অবস্থানরত ৪২, ৪৩ এবং তদূর্ধ্ব ব্যাচের বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থীদের শনাক্ত করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||