admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
এনামুল হক,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিক ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন,বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপ সহকারি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় অন্যান্যর মধ্যে প্রেস ক্লাব সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শেষে ধারাবাহিক ও তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||