হোম
নির্বাচিত কলাম

আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার অধীনে নয়: বরিশালে মির্জা ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই, কিন্তু তা হাসিনার অধীনে নয়। এ জন্য সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। আজ শনিবার বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে নাকি ভালো নির্বাচন হয়। কদিন আগে বরিশালে সিটি নির্বাচনে চরমোনাইর দলের প্রার্থীকে আঘাত করে তা প্রমাণ দেখিয়েছে। দে‌শে এমনই নির্বাচন কমিশন যে প্রার্থী না মরলে তাদের হয় না। এদের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বিদেশিরাও বলে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে তা মানা হবে না। এ জন্য র‌্যাবকে তারা স্যাংশন দিয়েছে।
সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের ঢল নামে। ব্যতিক্রমধর্মী নানা আয়োজন ছিল এই সমাবেশে। বিকেল ৩টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে বিদায় করার জন্যই রোদ-বৃষ্টিতে আপনারা ভিজছেন। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন একটা সংগ্রাম শুরু হয়েছে। আজ থেকে ১১ বছর আগে এক মায়ের ২ ছেলে গুম হয়ে গেছে। এরকম ৭০০ এর উপরে গুম হয়েছে। ফ্যাসিবাদী সরকার মায়েদের সন্তান হারা, স্ত্রীদের স্বামী হারা করিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার ১৪ বছর ধরে জনগণের ওপর চেপে বসে আছে।
মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ নয়। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লী‌গের দাবি ছিল। ৪টি নির্বাচন হলো তত্ত্বাবধায়কে, সবাই মেনেও নিল। কিন্তু তারা এসে নিজেদের অধীনে নির্বাচন দিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে।
তারুণ্যের সমাবেশের প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা ৪ কোটি ৭০ লাখ তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। ক্ষমতা নয়, ভোটের জন্য লড়াই করছি। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। তারা দিনের ভোট রাতে করে। এ সরকারের পতনে রাজপথে ফয়সালা হবে।
সমাবেশের বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেন, ‘ঘরে ঘরে চাকরি, বিনা মূল্যে সার দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়েছে এই সরকার। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের চূড়ান্ত পথে ধাবিত হতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকসি জাহান শিরিন, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু, মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম জনি, ছাত্রদলের নগর সভাপতি রেজাউল ইসলাম রনি প্রমুখ।
এর আগে দুপুরের আগ থেকে বিভাগের বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু হয়। বিশেষ করে নদীপথে শত শত নেতাকর্মী সমাবেশ স্থলে আসেন। বিএনপির এই সমাবেশ উপলক্ষে নগরের বিভিন্ন স্পটে পুলিশি নিরাপত্তা এবং সাঁজোয়া যান দেখা গেছে। যা বললেন গুম, খুনের শিকার ব্যক্তির স্বজনেরা

সমাবেশে ভোলা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত আব্দুর রহমের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘আমি স্বামী হত্যার বিচার চাই। তরুণেরা আপনারা আমার স্বামীর রক্তের বদলা নেবেন।’ গুম হওয়া ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম বলেন, ‘সরকার গুম খুনের উন্নয়ন করেছে। মায়ের চোখের পানিতে সরকারের পতন হবেই।’

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানির শিকার সাংবাদিক মামুনর রশিদ নোমানী বলেন, ‘বরিশালের সেই মামাত ভাই গডফাদার ২০২০ সালে আমার ওপর হামলা চালিয়েছিল।’ চাকরি বঞ্চিত জাহিদুল ইসলাম রাতুল বলেন, ‘আমি বার বার ভাইবা দিয়েও চাকরি বঞ্চিত। একটি দলের মতাদর্শ না হওয়ায় চাকরি পাচ্ছে না দেশের হাজার হাজার যুবক।’

চাকরিচ্যুত উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ রুপন বলেন, ‘তাদের ৮৫ জনকে বরখাস্ত করেছে আওয়ামী লীগ সরকার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক