admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ পটুয়াখালী পায়রায় আড়াই কেজি ওজনের ইলিশ, ৫ হাজারে বিক্রি। দেশের নদ নদী গুলোতে যখন ইলিশের তেমন একটা দেখা নেই। অধিকাংশ জেলেরা যখন নদী ও সাগর থেকে খালি হাতে তীড়ে ফিরছেন, তখনই পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পরেছে দুই কেজি ২শ গ্রাম ওজনের এক ইলিশ। রোববার দুপুরে ধরা পড়ার পর ইলিশ মাছটি দেখতে অনেকেই ভিড় করেন। আর রাতে পায়রাকুঞ্জ খেয়াঘাটে আড়তে পাঁচ হাজার টাকায় ইলিশটি বিক্রি হয়েছে।
পায়রাকুঞ্জ খেয়া ঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল জানান, জেলে কাওছার হোসেনের জালে মাছ টি ধরা পরেছে। দুপুরের পর মাছটি বিক্রির উদ্দেশ্যে দোকানে তুললে সন্ধ্যার পর আড়াই হাজার টাকা করে কেজি চাইলেও দুই কেজি ২শ গ্রাম ওজনের মাছটি পাঁচ হাজার টাকায় তিনি বিক্রি করেছেন। পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পরছে। তবে বৃষ্টিপাত শুরু হলে জেলেদের জালে মাছ ধরা পরবে। আর সরকারের নানামুখী তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে তেমনি জেলেরা বড় সাইজের ইলিশও পাচ্ছেন। তবে পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বেশি সাইজের ইলিশ ধরা পাওয়ার খবর পেলাম, এটি জেলেদের জন্য একটি ভালো সংবাদ।
সারা দেশে ইলিশের যে চাহিদা রয়েছে এর মধ্যে পায়রা নদীর ইলিশের স্বাধ বেশি বলে একটি কথা প্রচলন রয়েছে। এ কারনে অনেকেই পায়রার ইলিশ কিনতে আগ্রহবোঁধ করেন।