admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয় এ সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষ, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে হয়। প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়।
এই মন্দিরে শুধু ঠাকুরগাঁও নয় আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তদের সমাগম হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।