admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃবাঁচবো আর কতদিন মানব সেবায় যোগ দিন। এই স্লোগানকে সামনে নিয়ে পথ চলা স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের । আস্তে আস্তে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে । আগামি শুক্রবার তারা ইফতার বিতরন করার সিদ্ধান্ত নিয়েছে । এদিকে সোমবার বেংডোম দক্ষিণ পাড়া জামে মসজিদ পত্নীতলা নওগাঁতে একটি মাইক বিতরন করেন ।
এই সময় উপস্থিত ছিলেন সম্মানিত নওগাঁ জেলা শাখা সমন্বয়কারী মোঃশবে মানিক ইসলাম স্বপ্ন ও আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দদের ।
স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম সাইফুল বলেন, আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক । আমরা আস্তে আস্তে কাজ করে যাচ্ছি ।আমরা অসহায় হতদরিদ্র, ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। কত মানুষ আছে রাস্তার ধারে জীবন কাটাচ্ছে, না খেয়ে রোজা রাখছে, আবার সারাদিন রিক্সা চালাচ্ছে।
তাদের জন্য এবার পবিত্র মাহে রমজান এ আমাদের আয়োজন ইফতার কর্মসূচি -২০২৩ সালে বিত্তবান ব্যক্তি বর্গ ও প্রবাসী ভাই সহ সকলের দৃষ্টি আকর্ষণ করবো, যে যতটুকু পারেন, আসুন মানবতার সেবায় এগিয়ে আসি। এ দানের প্রতিদান আখেরাতে উপর ওয়ালা পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। সহযোগিতা পাঠানোর জন্যঃ বিকাশ/০১৭৮৯৬৩২০০৯ (পার্সোনাল)