admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নীতিমালা তোয়াক্কা না করে দুপুরের পর বন্ধ ঘোষণা করে । ২১/০৩/২০২৩ ইং তার মধ্যে একটি ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া (ভাংগামনি) সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ২টার পর বন্ধ রাখার অভিযোগ উঠেছে।
অদ্য দুপুর ২ টার পর তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে সাংবাদিকদের একটি টিম ডাঙ্গীপাড়া প্রাথমিক বিদ্যালয় (ভাংগামনি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে তাঁরা জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
ইতিপূর্বে আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র পাওয়া যায়। যেমন ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের পরে তিন জন শিক্ষক প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মুঠোফোন জিজ্ঞেস করা হলে তিনি জানান অসুস্থ। ঐ ক্লাস্টারে দায়িত্ব প্রাপ্ত শিক্ষা অফিসারকে জিজ্ঞেস করা হয়। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কি ছুটি নিয়েছেন কি-না । তিনি জানান কিছুই জানেন না। উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো জানা যায়নি ।