সাভার প্রতিনিধিঃ সাভার প্রেস ক্লাবে নতুন কমিটি গঠন , সভাপতি জাভেদ মোস্তফা, সাধারণ সম্পাদক রুপোক সাভার প্রতিনিধি বাংলা টিভির রিপোর্টার জাভেদ মোস্তফাকে সভাপতি ও এসএ টিভির রিপোর্টার রুপোকুর রহমানকে সাধারন সম্পাদক করে সাভার প্রেসক্লাবের (২০২৩-২০২৪ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ক্লাবের সাধারণ সদস্যরা সর্বসম্মতিক্রমে হাঁ/না ভোটের ম্যাধ্যমে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে সভাপতি ও সদস্য সচিব রুপোকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি, পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হামিদ, নিয়ামত উল্লাহ এবং শামীম খান। এছাড়া ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, বরুন ভৌমিক নয়ন, মোঃ সামসুজ্জামান ও মিঠুন সরকার। ক্লাবের সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন। আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হলো।