admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় দুই বছরের এক শিশু ও তার মাসহ সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন কিশোরও রয়েছে। ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান ড্যানিয়েল আউট’ল এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় আরও কয়েকজন কিশোর আহত হয়েছে। এদের মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাথমিক স্কুলের সামনে তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।