admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সারাদেশে এ পরীক্ষায় মোট ৭০ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৪০ দশমিক ২ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।