admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশে অবশেষে সরকার সংলাপের পথে এগুচ্ছে। কোন পথে ঘটবে এ নিষ্ক্রান্তি, চলছে সেই পথের সন্ধান। নানা পথ, নানা পন্থা ও রেসিপি নিয়ে চলছে আলোচনা। দর্শকসারিতে দেশবাসী। পর্দার আড়ালে, মঞ্চের পেছনে গ্রিনরুমে চলছে নির্ঘুম সাজসজ্জা। রাজনৈতিক পুতুল নাচের এই মঞ্চে কে কোন রূপে, কোন চরিত্রে আবির্ভুত হবেন, ঠিক হয়ে আছে সেই স্ক্রিপ্ট। অপেক্ষা শুধু মঞ্চায়নের। পরিস্থিতি এখন আর ঘোলাটে নয়।
কুয়াশার কাফন ছিঁড়ে ক্রমেই স্পষ্ট হচ্ছে ভোরের সূর্য। মাটিতে কান পাতলেও শোনা যাচ্ছে আগমণের পদধ্বনি। লক্ষ্যণীয় বিষয়-কথা চলছে। কথা বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কথা বলছেন প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা রাজপথের বিরোধী দল বিএনপিও। পরস্পরকে লক্ষ্য করে এখন যে কথার ফুলঝুরি বইছে তা নিছক কথার পৃষ্ঠে কথা নয়।
ধারণা করা হচ্ছে অতি অল্প সময় জলপনা-কল্পনার পর্দা উঠে যাবে অচিরেই। শুধু মঞ্চায়িত হওয়া বাকী। বাংলার সাধারণ জনগণ চায় সংঘাতহীন একটি রাষ্ট্র, দ্রব্যমুল্য হবে হাতের নাগালে।